Saturday, February 7, 2026
Homeকলকাতাব্যারাকপুরে তানিশকের নতুন শোরুম উদ্বোধন করলো অভিনেত্রী মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে তানিশকের নতুন শোরুম উদ্বোধন করলো অভিনেত্রী মিমি চক্রবর্তী

News Hungama:

৬ ফেব্রুয়ারি, ২০২৬: টাটা গোষ্ঠীর অন্তর্গত এবং ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল ব্র্যান্ড তনিশ্ক্ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তাদের নতুন শোরুমের শুভ সূচনা করল। এই নতুন শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট বাংলা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং সুনীল রাজ, রিটেল হেড, দুপুর ৩টা নাগাদ। গ্র্যান্ড উদ্বোধন উপলক্ষে তনিশ্ক্ নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার—যেখানে গ্রাহকরা প্রতিটি কেনাকাটার সঙ্গে পাচ্ছেন একটি সোনার মুদ্রা সম্পূর্ণ বিনামূল্যে*। এই অফারটি প্রযোজ্য ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। শোরুমের ঠিকানা: তনিশ্ক্, ৬(৪), এস.এন. ব্যানার্জি রোড, টাউন স্কোয়ার বিল্ডিং, ব্যারাকপুর ক্যান্ট, নিউ কোর্ট ব্যারাকপুরের নিকটবর্তী, পশ্চিমবঙ্গ।

৫,৪০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এই শোরুমে থাকছে তনিশ্ক্-র আইকনিক ডিজাইনের এক বিশাল সম্ভার- ঝলমলে প্লেন গোল্ড, নজরকাড়া ডায়মন্ড, কুন্দন, পোলকি ও স্টাডেড সলিটেয়ার জুয়েলারির অনবদ্য সংগ্রহ। এই শোরুমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে উৎসবের বিশেষ কালেকশন ‘নব-রাণী’, যা রাজদরবারের ঐশ্বর্য, মহিমান্বিত প্রাসাদ এবং সমৃদ্ধ ঐতিহ্যের অনুপ্রেরণায় তৈরি। পাশাপাশি রয়েছে ‘ইলান’— এক জুয়েলারি কালেকশন যা উদযাপন করে আত্মবিশ্বাসী আধুনিক নারীদের, যেখানে ভাস্কর্যসদৃশ ডায়মন্ডের সঙ্গে মিশে গেছে আধুনিক ঐতিহ্যের ছোঁয়া। এছাড়াও ‘কঙ্কনকথা’ কালেকশনের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলার ঐতিহ্য—সূক্ষ্ম কারুকার্যে নির্মিত উৎসবের চুড়ির অনন্য সম্ভারে। এছাড়াও, এই শোরুমে রয়েছে নজরকাড়া নকশার গয়না ও আধুনিক ডেইলি-ওয়্যার জুয়েলারির বহুমুখী সম্ভার ‘গ্ল্যামডেজ়’, পাশাপাশি আধুনিক, সমকালীন ও হালকা নকশার জুয়েলারি কালেকশন ‘আনবাউন্ড’—একটি ন্যাচারাল ডায়মন্ড কালেকশন, যা আধুনিক নারীর স্বতন্ত্রতাকে উদযাপন করে। এছাড়া শোরুমে থাকছে তনিশ্ক্-র বিশেষ ওয়েডিং জুয়েলারি সাব-ব্র্যান্ড ‘রিভাাহ’-এর অনবদ্য গয়নার সম্ভার। দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের ফ্যাশন রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যন্ত যত্নসহকারে তৈরি এই কালেকশনটি বিবাহের কেনাকাটার জন্য এক ওয়ান-স্টপ ডেস্টিনেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

উদ্বোধন উপলক্ষে সুনীল রাজ, রিটেল হেড বলেন, “আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে উপস্থিতির আরও প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই লঞ্চের মাধ্যমে ব্যারাকপুরে তনিশ্ক্-র নতুন শোরুমের সূচনা হলো, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে আমরা আমাদের উৎকৃষ্ট কারুশিল্প ও পরিষেবার প্রতিশ্রুতি আরও দৃঢ় করলাম। এই নতুন শোরুমে উপস্থাপিত হয়েছে নজরকাড়া ও অনুপ্রেরণাদায়ক জুয়েলারি কালেকশনের এক বিশাল সম্ভার—যা প্রতিটি রুচি ও উপলক্ষের জন্য নিখুঁত মানানসই। আমরা ব্যারাকপুরের সকল বাসিন্দাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই—নিজেদের বাড়ির কাছেই তনিশ্ক্-র বিশ্বাসযোগ্য গুণমান, স্বচ্ছ মূল্যনীতি এবং উন্নত মানের জুয়েলারি কেনার অভিজ্ঞতা উপভোগ করার জন্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, “বছরের পর বছর ধরে তনিশ্ক্ বাংলার নারীদের জন্য এমন গয়না উপহার দিয়ে এসেছে, যা একদিকে গভীরভাবে আমাদের সাংস্কৃতিক অনুভূতিতে প্রোথিত, অন্যদিকে আধুনিক ডিজাইন ভাবনাকেও সুন্দরভাবে আপন করে নিয়েছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি থেকেই তনিশ্ক্ বরাবর অনুপ্রেরণা নিয়ে এসেছে, আর এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারা আমার কাছে সবসময়ই বিশেষ আনন্দের। ব্যারাকপুরে এই নতুন শোরুমের উদ্বোধন করতে পেরে আমি উচ্ছ্বসিত। তনিশ্ক্ তার সৌন্দর্য ও পরিমার্জিত নকশার মাধ্যমে ধারাবাহিকভাবে বিশ্বাস ও প্রশংসা অর্জন করেছে, আর এই নতুন শোরুমটি আধুনিক নারীদের অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করছে। আমি সকলকে আমন্ত্রণ জানাই—এই নতুন ঠিকানায় এসে তনিশ্ক্-র ডিজাইনের অনন্য অভিজ্ঞতা অনুভব করার জন্য।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments