Friday, March 6, 2026
Homeবিনোদনদমদম নাগেরবাজার অঞ্চলের অধীনস্থ অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী...

দমদম নাগেরবাজার অঞ্চলের অধীনস্থ অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী এক মনোগ্রাহী নাট্যোৎসব

News Hungama:

ডিজিটাল ডেস্ক:- পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় দমদম ঐচ্ছিকের অষ্টম নাট্য উৎসব উপলক্ষে এ বছর অর্থাৎ ২০২৬ সালের গত ২১ এবং ২২শে ফেব্রুয়ারি দমদম নাগেরবাজার অঞ্চলের অধীনস্থ অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী এক মনোগ্রাহী নাট্যোৎসব।

প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের আনুষ্ঠানিক শুভ সুচনা করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্য সমালোচক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, এবং উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায় সহ আরো বহু নাট্য ব্যক্তিত্ববর্গ।প্রথমদিন অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুরুতে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন সুদত্তা সাহা । ওই দিনের মূল আকর্ষণ ছিল দমদম ঐচ্ছিক-এর নবতম প্রযোজনা নাটক ‘কেজুরির কেচ্ছা’,নাটকটির নির্দেশনায় ছিলেনশ্রী কিংশুক চক্রবর্তী ।এছাড়াও ছিল নহলী নাট্যদলের প্রযোজনা ‘মধুবংসীর গলি’।দ্বিতীয় দিন অর্থাৎ ২২শে ফেব্রুয়ারিতেও ছিল দমদম ঐচ্ছিক এর আরো একটি প্রযোজনা ‘বিষ বসন্ত’,নির্দেশনায় ছিলেন সুব্রত সেনগুপ্ত । এছাড়াও ছিল নটমহল নাট্য দলের প্রযোজনা ‘দীপ্তশিখা’ ও সৃষ্টি সালকিয়া নাট্য দলের প্রযোজনা ‘দণ্ডপানীর দণ্ড’। এই দুইদিনের নাট্য উৎসব‌-ই ছিল পর্যাপ্ত দর্শক সমাগমে আনন্দ মুখর।সামাজিক প্রেক্ষাপট নিয়ে দমদম ঐচ্ছিক এর প্রযোজনা ‘কেজুরির কেচ্ছা’ নাটকটি দর্শকদের কাছে এক পরম প্রাপ্তি।পরিচালক কিংশুক চক্রবর্তী যেভাবে আলো, মঞ্চ ও আবহের ব্যবহার করেছেন সেটা সত্যি চোখে পরার মতো। প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রী তাদের সাবলীল অভিনয়ে যথেষ্ট দক্ষতার প্রমাণ রেখেছেন।’বিষ বসন্ত’ দমদম ঐচ্ছিক এর অপর একটি প্রযোজনা নাটকটির বিষয়বস্তু ছিল একটু অন্যরকম,একটি শিশু মনের অন্তর্দ্বন্দ্ব যা দর্শকের মনে ভীষন ভাবে প্রভাব ফেলেছে ।মোটের উপর এই নাট্য-উৎসব ছিল দমদম ঐচ্ছিক এর এক আন্তরিক ,প্রানবন্ত ও সার্থক উদ্যোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments