Tuesday, June 16, 2026
Home Blog Page 60

সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স ও কালচার অরগানাইজেশন ফর ইউথের উদ্যোগে ২৫ তম ন্যাশানাল এক্সহিবিশন শুরু হল সল্টলেকের সেন্ট্রাল পার্কে

News Hungama

কলকাতা, আগস্ট 25, 2022, খবর নিউজ হাঙ্গামা

সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স ও কালচার অরগানাইজেশন ফর ইউথের উদ্যোগে ২৫ তম ন্যাশানাল এক্সহিবিশন শুরু হল সল্টলেকের সেন্ট্রাল পার্কে। চলবে ২৭শে আগষ্ট পর্যন্ত ।

দেশের যুবকদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য , বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে অবগত করা হলো এই প্রদর্শনীর মূল লক্ষ্য। প্রদর্শনীতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগ নিজস্ব প্রতিরক্ষা বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করে। তার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও স্টল লক্ষ্য করা যায়। সব মিলিয়ে প্রায় একশোর মতন স্টল এখানে আছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, সব্যসাচী দত্ত চেয়ারম্যান সল্টলেক পুরসভা, অধ্যাপক ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কাজল সুর, প্রমূখ।

সংস্থার মুখ্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক বলেন এই বারের মেলায় ডি.আর.ডি ও; ইন্ডিয়ান আর্মি, জল ও বিমান বাহিনী, উপকূল রক্ষা বাহিনী অংশ গ্রহণ করেছে। মেলায় তুলে ধরবে যুব সমাজের কাছে কিভাবে ভারতের ভূ-খন্ড ও সার্বোভৌমক্ত্য রক্ষা করা হবে।

 

এবারে মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, বায়োটেকনো, ভূমি ও রাজস্ব সপ্তর, জাতীয় সংগ্রহশালা, আয়ূরবেদ, প্রত্মতাত্ত্বিক গ্রহণ করছে। এদের মাধ্যমে মেলায় আগত ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ গঠনেরও সু-পরিকল্পিত মতামতের দিশা পাবে । মেলায় প্রবেশ আবাধ, সাধারণ সম্পাদিকা রীতা পাল জানান, মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র, বিতর্ক সভা ইত্যাদি থাকবে। এক কথায় মেলা হবে একদম জমজমাট।

অনুষ্ঠান সম্পর্কে পাবলিসিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ এবং সাংস্কৃতিক সম্পাদক অনুপম চট্টোপাধ্যায় জানান – এই উৎসবের মাধ্যমে কেরিয়ার গঠন, – মানসিক গঠনের পাশাপাশি মানুষের কাছে বাংলা ও ভারতবর্ষের মূল উদ্দেশ্য। তাই এই প্রদর্শণী শুধুমাত্র প্রদর্শনীই নয় সমাজ শিক্ষার এক অধ্যায় হিসাবে কাজ করবে।

বিচারক কে হুমকির প্রসঙ্গে কেষ্টর জবাব –ওটা বিজেপি করেছে

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama

সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তারই জামিন ইস্যুতে হুমকি চিঠি পেয়েছেন আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। চিঠিতে হুমকি দিয়ে লেখা আছে –অনুব্রত মন্ডল কে জামিন দিন। তা না হলে আপনাকে ও আাপনার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।এই ধরনের চিঠি কার্যত নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবীরা। এই চিঠি কে ঘিরে বিতর্ক তুঙ্গে। অথচ এই হুমকি চিঠি প্রসঙ্গে কেষ্ট কে সাংবাদিক রা ছেঁকে ধরে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল অনুব্রত মন্ডল কে। ঠিক সেই সময় তাকে প্রশ্ন করা হয় –আপনার নাম করে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে তা নিয়ে আপনি কি বলবেন –তখনই কেষ্টর সাফ জবাব– ওটা বিজেপি করেছে। একবার নয় বারবার বলেছেন একথা। যদি ও বেনামি জমি বা সম্পত্তি নিয়ে প্রশ্ন করলে চুপ থেকেছেন। কখনো বলেছেন জবাব দেবেন না। অথচ হুমকি চিঠি প্রসঙ্গে মুখ খুলেছেন এবং পুরোটা বিজেপির ঘাড়ে ঠেলে দিচ্ছেন। এখন হুমকি চিঠি কে দিয়েছে তাই নিয়ে তদন্ত চলছে।

হুমকি চিঠির ব্যাপারে জজের কাছে সিবিআই তদন্ত চাইবেন অনুব্রত মন্ডল

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama

আজ অর্থাৎ বুধবার অনুব্রত মন্ডলের সিবিআই হেফাজত শেষ এবং তাকে ফের আসানসোল আদালতে পেশ করা হবে। নিজাম প্যালেস থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিক দের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন–তিনি ভালো আছেন। দল প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী যা করেছন যথেষ্ট করেছেন। হুমকির চিঠি প্রসঙ্গে বলেন তিনি জজসাহেবকে বলবেন জজসাহেবকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে তার জন্য সিবিআই তদন্ত হোক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন মামলাটি অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক– এই নিয়ে কেষ্ট কে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেছেন –এমন কোন নিয়ম আছে নাকি যে একটি মামলা অন্য রাজ্যে নিয়ে যাবে? তবে নিজাম প্যালেস থেকে কেষ্ট কে বার করে নিয়ে যাওয়ার সময় যেন অনেক আত্মবিশ্বাসী মনে হয়।

স্যোশাল মিডিয়ার খারাপ দিক নিয়ে পড়ুয়াদের সচেতন করল পুলিশ

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama

লকডাউনের সময় থেকে ছাত্র ছাত্রী দের হাতে এসেছে মোবাইল। হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকায় পড়ুয়ারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ও আসক্ত হয়ে পড়েছে। মোবাইল কে যতটা না পড়ার কাজে ব্যবহার করছে তার চেয়ে বেশি ব্যবহার করছে গেম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর জন্য। স্যোশাল মিডিয়ার যে বহু খারাপ দিক রয়েছে, সেই সব খারাপ দিক গুলি নিয়েই কাটোয়ার সোদপুর স্কুলে গিয়ে পড়ুয়াদের সচেতন করল পুলিশ। পড়ুয়াদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় ও বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় প্রমুখ।শুধু স্যোশাল মিডিয়ায় নয়,নারী পাচার ও বাল্যবিবাহ নিয়েও সচেতন করেন আধিকারিকরা। কাটোয়া থানার আইসি বলেন স্যোশাল মিডিয়ার খারাপ দিক গুলি অনেক পড়ুয়ায় জানেনা। তাই এই বিষয় গুলি নিয়ে আলোচনা করে তাদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বলেন ছাত্র ছাত্রী দের মধ্যে অনলাইন গেমের নেশা বাড়ছে তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

টেট নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama

দীর্ঘদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। যদিও কিছু নিয়োগ হয়েছে তবে তা পুরোটাই দুর্নীতি তে ভরা। একদিকে রোদ, জল, ঝড় উপেক্ষা করে দিনের পর দিন আন্দোলন করে চলেছে যোগ্য চাকরিপ্রার্থীরা আর অন্য দিকে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ‘এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে টেট হবে। নিয়োগে কোন অস্বচ্ছতা থাকবে না।’ নিয়োগ দুর্নীতি তে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত হন মানিক ভট্টাচার্য। বদলে দায়িত্ব পান গৌতম পাল।তিনি বলেন নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন। তবে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে বলেন এখন ও অনেক বিষয় আদালতের বিচারাধীন। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে যে রাগ ও ক্ষোভ চাকরিপ্রার্থীদের মনে জমে রয়েছে, নয়া সভাপতির এই আশ্বাসবাণী কি পারবে সেই ক্ষোভ প্রশমিত করতে?

নীল সাদা ইউনিফর্ম বাতিলের দাবিতে আন্দোলনের পথে নামল কাঁথি হাইস্কুলের পড়ুয়ারা

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama

স্কুল ইউনিফর্ম নিয়ে রাজ্য সরকার এক নতুন ভাবনা পোষণ করেছিল। তাতে ছিল পোশাকের রঙ হবে নীল সাদা আর ব্যাচ হিসাবে থাকবে বিশ্ব বাংলার লোগো।

করোনার কারণে প্রায় 2 বছর স্কুলে পোশাক দেওয়া হয়নি। বর্তমানে সব ভয় কাটিয়ে আবার পুরোনো ছন্দে স্কুল যাচ্ছে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 15ই সেপ্টেম্বর এর মধ্যে যেন প্রতিটি স্কুলে ইউনিফর্ম পাঠানো হয়। কিন্তু নীল সাদা ইউনিফর্ম পরতে নারাজ কাঁথি স্কুলের পড়ুয়ারা। এই কারণেই আন্দোলনের পথে নেমেছে পড়ুয়ারা। সাথে যোগ দিয়েছে প্রাক্তন পড়ুয়ারাও। প্রথম থেকে এই স্কুলের ইউনিফর্ম ছিল সাদা জামা ও খাকি প্যান্ট আর ছিল জ্বলন্ত মশালের ছবি সহ ব্যাচ। কিন্তু তার বদলে নীল সাদা পোশাক পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তাদের অভিযোগ যে পোশাকে তাদের স্বতন্ত্র ভাবে চেনা যেত নীল সাদা পোশাকে সেই অস্বিত্ব লুপ্ত হয়ে যাবে। কোন সরকারি সিদ্ধান্ত তাদের উপর চাপালে তারা মানবে না। জোর করা হলে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে। কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম সাহু বলেছেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

এ যেন আজব ব্যাপার—-লেখা আছে দুধের গাড়ি অথচ ভিতর থেকে বেরিয়ে আসছে আস্ত গরু

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 23, 2022, খবর News Hungama

আজ সকালে পুরুলিয়া বাঁকুড়া 60 জাতীয় সড়কের উপরে উল্টে যায় একটি দুধের গাড়ি। গাড়ির বাইরে লেখা দুধ সরবরাহকারী সংস্থার নাম অথচ গাড়ির ভিতরে রয়েছে গরু যা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। গরু পাচার কান্ড নিয়ে যেভাবে চারিদিক তোলপাড় হচ্ছে তাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে দুধ নয়,দেখা যাচ্ছে প্রায় 20-25 টি গরু। তবে এই দুর্ঘটনায় পাঁচটি গরু মারা গেছে। এই ঘটনায় নতুন করে সরব হয়েছে বিরোধী দলনেতারা। তাদের মতে, গরু পাচার মামলায় সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে পাচারকারীরা অন্য কৌশল অবলম্বন করছে। তবে পুলিশ গাড়ির চালকও খালাসি কে গ্রেফতার করেছে। জেরায় তারা জানিয়েছে পাচার করার জন্য নয়, কৃষি কাজে ব্যবহার করার জন্যই গরুগুলিকে কলকাতা আনা হচ্ছিল।

অবশেষে সাইকেল শব্দের রহস্য উন্মোচন সিবিআই-এর

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 23, 2022, খবর News Hungama

গরু পাচার কান্ডে তদন্তে নেমে প্রায় প্রথম থেকেই সাইকেল’ শব্দটি নিয়ে ধন্দে পড়েছিলেন তদন্তকারীরা। অবশেষে রহস্যভেদ হল। তদন্তকারী দের তদন্তে শেষ পর্যন্ত জানা গেল সাইকেল আসলে অনুব্রতর দেহরক্ষী সায়গল এর ছদ্মনাম। সাইকেলে এত টাকা বা কখনো সাইকেলে অত টাকা এই ধরনের বাক্যে বিস্মিত হতেন তদন্তকারীরা। তাঁদের মনে কিছু প্রশ্ন ঘুরপাক খেত–বড় বড় গাড়ি থাকতে সাইকেলে করে এত টাকার লেনদেন কেন হত? বা সাইকেলে করে কি এত টাকার লেনদেন আদৌও সম্ভব? তখনই তদন্তকারীদের মনে হয় নিশ্চয় এটা কোন সাংকেতিক শব্দ। তদন্ত করতে গিয়ে দেখতে পান অনুব্রত ঘনিষ্ঠ দের কাছ থেকে পাওয়া বিভিন্ন নথিতে সাইকেল শব্দের পাশে লেখা আছে বিভিন্ন মোটা অঙ্কের টাকা। কখনো 10 লাখ তো কখনো 20 লাখ।শুধু তাই নয়, গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল বা অন্যান্য পাচারকারী দের কাছ থেকে পাওয়া তথ্যতেও পাওয়া গেছে সাইকেল শব্দটি। অবশেষে অনুব্রত ঘনিষ্ঠ তিন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে সাইকেল শব্দের আসল অর্থ জানা গেছে। তাছাড়া আসানসোল জেলে গিয়ে সায়গল কে জেরা করে তদন্ত কারিরা নিশ্চিত হয়েছেন সাইকেল মানে সায়গল। তদন্তকারীদের দাবি, সায়গল নাম ব্যবহার করা হলে নিজের নাম জড়িয়ে যেতে পারে এই ভাবনা থেকেই অনুব্রত কৌশল অবলম্বন করে সাইকেল ছদ্মনামটি ব্যবহার করতেন।

শুধু শিবশম্ভু রাইস মিল নয়, একাধিক রাইস মিলে হত দুর্নীতি —-অভিযোগ মিলের গাড়ি চালকের

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 23, 2022, খবর News Hungama

বীরভূমের রাইস মিলের চালক তরুন কুমার হাজরা নামে এক ব্যক্তি জানান তিনি একাধিক রাইস মিলের গাড়ি চালাতেন এবং চাল নিয়ে যাওয়ার কাজ করতেন। তার দাবি, রাইস মিলে চলত দুর্নীতি। ভালো চালের সাথে খারাপ চাল মেশানো হত। এটাও বলেছেন যে, তার চোখের সামনে ও এই ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, শুধু শিবশম্ভু রাইস মিল নয়, একাধিক রাইস মিলে চলত এই দুর্নীতি। তিনি আরও বলেন, 10 বস্তা ভালো চালের সাথে 2 বস্তা ভাঙা চাল বা ক্ষুদ মিশিয়ে দেওয়া হত। চালকের অভিযোগ, মিল থেকে খারাপ চাল দেওয়া সত্বেও এফসিআই আধিকারিকরা তাতে ছাড়পত্র দিয়েছেন। তার দাবি টাকা নিয়েই ওনারা ছাড়পত্র দিয়ে দিতেন।
সোমবার সকালে শিবশম্ভু রাইস মিলে সিবিআই তল্লাশি চালান। তাতে উঠে আসে বহু তথ্য। এই রাইস মিলের মালিক কে তাই নিয়ে দেখা দিচ্ছে প্রশ্নচিন্হ। মালিকের নাম শিবানী ঘোষ যিনি কেষ্ট ভাগ্নে রাজা ঘোষের মা।অথচ রাজা ঘোষের দাবি তিনি জানেনই না তার মা মালিক। মালিকানা কার এই নিয়ে স্হানীয় বাসিন্দারা মুখ খুলতে চায়নি। গাড়ি চালক তরুন ও জানিয়েছেন মালিকানা কার তিনি জানেন না।সূত্রের খবর, এই মিলের চাল রেশন ডিলারদের কাছে যেত। এই মিলের সাথে অনুব্রতর যোগ আছে বলে অনুমান গোয়েন্দা আধিকারিকদের।একের পর এক পর্দা ফাঁস হচ্ছে রাইস মিলের। তাহলে কি অনুব্রত মন্ডল আরও বিপদে পড়তে চলেছেন।

এবার আর শিক্ষক নিয়োগে নয়, খোদ শিক্ষাকেন্দ্রে দুর্নীতি –শিক্ষিকার বদলে ক্লাস নিচ্ছে ইলেকট্রিক মিস্ত্রী

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 23, 2022, খবর News Hungama

প্রধান শিক্ষিকার বদলে স্কুলে এসে ক্লাস নিচ্ছে তার ইলেকট্রিক মিস্ত্রী স্বামী। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার খেজুরডাঙ্গা শিশু শিক্ষাকেন্দ্রে। বিগত কয়েক মাস ধরে এমনই ঘটে আসছে বলে অভিযোগ অভিভাবকদের। এছাড়াও অভিভাবক দের আরও অভিযোগ, স্কুলের মিডডে মিলের রান্নাও অত্যন্ত নিম্নমানের হয়। এই সমস্ত কারণে অভিভাবকরা নকল শিক্ষক হটাও বলে বিক্ষোভ দেখায়। তাদের মতে আসল শিক্ষককে স্কুলে আসতে হবে।
আগে স্কুলে চারজন শিক্ষিকা থাকলেও বর্তমানে শিক্ষিকার সংখ্যা দুই। তার মধ্যে আবার একজন গত কয়েকমাস ধরে অসুস্থতার কারণে স্কুলে আসছে না। এই অবস্থায় স্কুলের পড়াশোনা যে খারাপ হচ্ছে তা বুঝতে পেরে অভিভাবকরা বিক্ষোভ দেখিয়ে বলেন, এভাবে চলতে পারে না। এই ব্যাপারে ওই শিক্ষিকার স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি সব স্বীকার করে নেন। তবে এটাও বলেছেন তিনি রোজ স্কুলে আসেননা। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুলে আসেন। অন্যদিকে দেগঙ্গার পঞ্চায়েতে জানানো হলে সেখান থেকে উত্তর আসে যদি এলাকার বাসিন্দাদের অর্থাৎ অভিভাবকদের অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্হা নেওয়া হবে।