Thursday, April 30, 2026
Home Blog Page 61

কেউ রেহাই পাবে না…. থেকে দলের সঙ্গেই আছি… পার্থ চট্টোপাধ্যায় এর এই পাল্টি খাওয়ার কারণ কি?

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 22, 2022, খবর News Hungama

এসএসসি দুর্নীতি কান্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিন কয়েক আগে আদালতে বলেন কেউ রেহাই পাবে না সময় এলে সব জানতে পারা যাবে। এই বিস্ফোরক মন্তব্যের পর তিনিই আবার এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার সময় সাংবাদিক দের জানান তিনি দলের সঙ্গেই ছিলেন,দলের সঙ্গেই আছেন। হঠাৎ এই পরিবর্তন এর কারণ কী?

জেলে হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে সংশোধনাগারে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন দলের সঙ্গে ছিলেন দলের সঙ্গেই থাকবেন। জল্পনা বাড়ছে এই মন্তব্য কে ঘিরেই। যে দল তাকে শুধু মন্ত্রীত্ব পদ থেকেই নয়, দলের সমস্ত পদ থেকেই অপসারিত করেছে সেই দলের প্রতি এই আনুগত্যের কারণ কী তাই ভাবাচ্ছে সবাই কে।তবে রাজনৈতিক বিশ্লেষক দের মতে তিনি ভবিষ্যতের কথা ভেবেই হয়তো এই মন্তব্য করেছেন।

পার্থ নাকি প্রথমে অর্পিতা কে মেয়ে ভাবতেন!

0

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 22, 2022, খবর News Hungama

যাকে বলে ধীরে ধীরে পর্দা তোলা…. একে একে ফাঁস হচ্ছে পার্থ অর্পিতার গোপন তথ্য। বর্তমানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এর ঠিকানা জেল। তবে অর্পিতা মুখোপাধ্যায় তার এই পরিণতির জন্য দায়ী করছেন পার্থ চট্টোপাধ্যায় কে। মাঝে মাঝেই মুখ খুলছেন তার সহ বন্দীদের কাছে। প্রথম দিকে কান্নাকাটি ও করেছেন। আর এখন বলছেন, প্রথমে পার্থ চট্টোপাধ্যায় নাকি তাকে মেয়ের মতো দেখতেন। পরে বলেছিলেন বান্ধবী। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা বর্তমানে তার এই পরিণতির সমস্ত দোষের ভাগী করছেন পার্থ চট্টোপাধ্যায় কে।

আব্দুল লতিফ —-গরু পাচার কান্ডের অন্য মাথা—-বর্তমান ঠিকানা কি?

NEWS HUNGAMA

কলকাতা, আগস্ট 22, 2022, খবর News Hungama

অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত আব্দুল লতিফ যিনি গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত তার বর্তমান ঠিকানা কি তাই নিয়ে সন্দেহ দানা বাঁধছে। আব্দুল বাংলাদেশ চলে গেছে কিনা তাই নিয়ে চলছে জল্পনা। 8ই আগস্ট গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল তাতে আব্দুল লতিফ নামের উল্লেখ আছে। সিবিআই এর দাবি,আব্দুল লতিফের মতো ব্যবসায়ীর কাছ থেকে গরু পাচার সংক্রান্ত বহু তথ্য পাওয়া যাবে। এছাড়া সিবিআই আরও দাবি করেছেন গরু পাচার কান্ডের অন্যতম কান্ডারী এনামূলের অত্যন্ত কাছের লতিফ ছিলেন জেলার গরু পাচার সিন্ডিকেটের মাথা। ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তায় অনেক বড় মার্বেলের শো-রুম আছে তার। এহেন তাবড় লতিফ বাংলাদেশ চলে গিয়ে থাকতে পারেন বলে জানা যাচ্ছে। শুধু লতিফই নয় গরু পাচার মামলায় যুক্ত অনেকেই ঠিকানা বদলেছেন যাদের কাছ থেকে গরু পাচার সংক্রান্ত বহু তথ্য পাওয়া যেত। সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে বাঁচাতেই হয়তো এমন কৌশল অবলম্বন করা হয়েছে। যদিও অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই গরু পাচারের রমরমা নেই বললেই চলে।

Kilkk – এ আসছে সব্যসাচি – ঐন্দ্রিলা অভিনীত #Bhagar, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত পরিচালক সহ অভিনেতারা

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 21, 2022, খবর News Hungama

ভাগার কাণ্ডের স্মৃতিকে আরও একবার প্ররোচিত করে Klikk – এ নতুন সিরিজ রাজদীপ ঘোষ পরিচালিত এবং সব্যসাচি – ঐন্দ্রিলা অভিনীত #Bhagar। ২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। অভিনয়ে সব‍্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, মৌ ভট্টাচার্য এবং সুমন্ত মুখোপাধ্যায়। কাহিনি, চিত্রনাট্য়ের দায়িত্বে অম্লান মজুমদার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, ইনস্পেক্টর লাহা।

সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার একমাত্র স্ত্রী পুষ্প। ভিতরে ক্ষতবিক্ষত পরেশ তাই একদিন আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু, ফলে মরার যাবতীয় চেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে।…এরপরে জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার সামনে আসে, তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কী হবে এবার? অনির্বাণ কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা ফাঁস করতে? কীভাবে ঘটেছিল ভাগাড় কাণ্ড? সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।

কিছুদিন আগেই মুক্তি পায় এই সিরিজের পোস্টার। এরপর গত ২০ শে আগস্ট klikk স্টুডিওতে মুক্তি পায় এই ছবির ট্রেলার। এই সিরিজটি ৬ টি পর্বে দেখানো হবে। সম্প্রতি দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে ‘ভাগাড়’-এর প্রথম দুটি চরিত্রের লুক পোস্টার। এবার প্রকাশিত হল ওয়েব সিরিজের ট্রেলার মুখ্য চরিত্রদের নিয়ে। ভাগাড়ের জঞ্জালের ওপরেই দৃশ্যমান পরিচালক ও সমস্ত কলাকুশলীরা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ অগাস্ট মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ‘স্কাইপ্যান কমিউনিকেশন’ প্রযোজিত ‘ভাগাড়’।

২ রা সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সোহম – সুস্মিতার নতুন ছবি “পাকা দেখা”, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেলো ছবির কলাকুশলীদের

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 21, 2022, খবর News Hungama

ছবিটির প্রযোজনা করছে ‘সোহমস এন্টারটেনমেন্ট’ ও ‘সোহম মুভিস।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। এরপরেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেলো এই ছবির পরিচালক সহ কলাকুশলীদের।

 

এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এখন নিজেরাই যে যার জীবন সঙ্গী খুঁজে নিতে ব্যাস্ত। কিছুক্ষেত্রে পরিবারের মত না থাকায় ঝামেলারও সৃষ্টি হয়ে থাকে। এরকম সময়ে দাঁড়িয়ে দুই বাড়ির উপস্থিতিতে পাত্র-পাত্রী নির্বাচন, সেই গল্পকেই বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী।

ছবিটি পরিচালনা করছন প্রেমেন্দু বিকাশ চাকী। ছবিতে সোহম- সুস্মিতা ছাড়াও রয়েছেন দীপঙ্কর দে,বেশ কয়েক বছর পর সিনেমায় দীপঙ্কর দে। এছাড়াও খরাজ মুখোপাধ্যায়, লাবণি সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায়। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

এই প্রথমবার সোহমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুস্মিতা। এই ছবিতে জয়ের চরিত্রে দেখা যাবে সোহমকে। আর তিয়াশার চরিত্রে সুস্মিতাকে।দুই পরিবারের মুখ্য দুই সদস্য জয় ও তিয়াশা। এই গল্প তাদের দু’জনকে নিয়েই। আইটি সেক্টরে কাজ করে তিয়াশা। কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারে না সে। চরিত্রে জয় একজন ব্যাংক কর্মচারী। ভাগ্যের জোরে জয়ের সাথে অফিসে দেখা হয় তিয়াশার। তিয়াশার বাবা জয় কে জামাই করার ইচ্ছা নিয়ে শুরু হয় দুই পরিবারের পাকা দেখা।

ফটো সাংবাদিক রনি রায়ের স্মৃতিতে বিশ্ব ফটোগ্রাফি দিবসে এক চিত্র প্রদর্শনী শ্রীমাণি বাড়িতে

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 20, 2022, খবর News Hungama

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সুকিয়া স্ট্রিটের শ্রীমাণি বাড়িতে।

এই চিত্র প্রদর্শনী প্রত্যেক বছর “বিশ্ব ফটোগ্রাফি দিবসেই অনুষ্ঠিত হয়। ৮তম বছরে পা দিল এই চিত্র প্রদর্শনী। আর আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের এই বছরের প্রদর্শনী “ফটো সাংবাদিক রনি রায়ের স্মৃতিতে” উৎসর্গ করলো।

এই চিত্র প্রদর্শনীতে ৩৫ জন ফটোগ্রাফার তাদের ছবি দিয়েছেন।মোট ১০০ টা ফটো এই প্রদর্শনীতে আছে। এখানে যেমন প্রফেশনাল ফটোগ্রাফার আছে তেমনি আবার মোবাইল ফটোগ্রাফার আছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ পাল, প্রেমাঙ্কুর শ্রীমানী, প্রতিম ব্যানার্জি, শিবেন্দু মিত্র,দ্বীপ ঘোষ চৌধুরী,প্রমিত ব্যানার্জি,অনামিকা ঘোষ,এবং ঋষভ শ্রীমানি এছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিরা।

ইবুকলিস্টের প্রথম উৎসব সংখ্যা রূপে প্রকাশিত হল উমা

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 20, 2022, খবর News Hungama

কলকাতা ১৯ অগস্ট ‘২২:- শুভ জন্মাষ্টমীর পবিত্র লগ্নে অনির্বান ভট্টাচার্য-র সম্পাদনায় ইবুকলিস্ট পাবলিশার (Ebooklist Publisher) প্রকাশ করল তাদের প্রথম উৎসব সংখ্যা ‘উমা’। আজ বৃষ্টিস্নাত অপরাহ্নে লেখিকা অর্পিতা সরকার, শরণ্যা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শুভব্রত বসু, সুদীপ্ত দে সহ একাধিক ব্যক্তির উপস্থিতিতে কোলকাতার ‘মহাবোধি সোসাইটি হল’-এ আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখল উমা।

‘ইবুকলিস্ট পাবলিশার’-এর দুই প্রকাশক প্রসেনজিৎ গুচ্ছাইত ও চিন্ময় ঘোষ একযোগে দাবী করেছেন, “সাধ্যের মধ্যে একটু ভিন্নধারার উৎসব সংখ্যা পড়তে হলে অবশ্যই হাতে তুলে নিতে হবে ‘উমা’। উমা-র সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, “নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টি নিয়ে সম্পাদিত হয়েছে উমা। কমবেশি ২০০ পাতার এই উৎসব সংখ্যা যেমন ২০০ টাকার কম দামে পাওয়া যাবে, তেমনই বিভিন্ন বিষয়ে পাঠককুলকে আনন্দ দেবে এই উৎসব সংখ্যা।” উমা-র মধ্যে পাঠক পাবেন ৬ টা প্রবন্ধ, ১২ টা গল্প, ১ টা কমিকস, ৩ টে উপন্যাসিকা, ২ টো অনুবাদ গল্প, ৪ টে অনুগল্প, ভ্রমণ ও খেলাধুলা এবং পেটপুজো, স্বাস্থ্য ও অন্দরমহল-এর উপর ১ টা করে লেখা। এছাড়াও বিশেষ আকর্ষণ পর্যায়েও আছে কয়েকটা লেখা।

১৪২৯ সালে উৎসব সংখ্যা রূপে উমা প্রকাশের শুভ মুহূর্তে প্রকাশনা সংস্থার তরফ থেকে গায়ক, নায়ক শিলাজিৎ মজুমদার-এর সমাজসেবী সংস্থার হাতে শিক্ষা সামগ্রী রূপে কিছু ‘ব্যাগ’ তুলে দেওয়া হয়।

স্টার জলসা নিয়ে আসছে অভিনব গল্পের ধারাবাহিক ‘মাধবীলতা’

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 21, 2022, খবর News Hungama

‘মাধবীলতা’ – যে নারী তার মানুষের অধিকারের জন্য লড়াই করে। স্টার জলসা ‘মাধবীলতা’-এর আগে কখনও দেখা না হওয়া সিরিজ উপস্থাপন করতে প্রস্তুত – একজন নারীর যুদ্ধ যিনি সবার জন্য লড়াই করেন। এক ধরণের নাটক যা প্রকৃতির প্রতি একটি মেয়ের ভালবাসার গল্প এবং প্রকৃতিকে বাঁচাতে সে কতদূর যায় তা বর্ণনা করবে। তার মা প্রকৃতি এবং তার বনের প্রতি তার ভালবাসা অতুলনীয় এবং গাছ কাটা অবৈধ চোরা শিকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নির্ভীকতা অদম্য।

মাধবীলতা, জংলাহাটা বনের একটি মেয়ে, যে প্রকৃতির সাথে গভীর সম্পর্ক খুঁজে পায় এবং বন বাঁচাতে তার মায়ের পদাঙ্ক অনুসরণ করার শপথ করে। কাঠ পাচারকারীদের বিরুদ্ধে তার যুদ্ধ মানুষের নজরে পড়ে। কাঠ পাচারের কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তিনি শিল্পকলা এবং তার নাচের দক্ষতা ব্যবহার করেন। অন্যদিকে, মাধবীলতার জীবনে প্রবেশ করেন বন্যপ্রাণী ফটোগ্রাফার সুবজ। তিনি মাধবীলতার কাজের প্রশংসা করেন এবং তাকে দেখে মুগ্ধ হন। গল্প যত এগোয়, মাধবীলতার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কীভাবে সে তাদের সাথে মোকাবিলা করে এবং লড়াই করে তা হল গল্পটি। আরও জানতে, স্টার জলসায় 22 আগস্ট থেকে প্রতি সোম-রবি রাত 8:30 মিনিটে টিউন করুন। মাধবীলতার চরিত্রে অভিনয় করবেন বাংলার প্রিয়তমা শ্রাবণী ভুনিয়া, দর্শকপ্রিয়, সুস্মিত মুখার্জি, সুবজ চরিত্রে অভিনয় করবেন। শোটি প্রযোজনা করেছে ব্লুজ, যারা স্টার জলসা-তে খোকাবাবু, ভোজো গোবিন্দ খেলাঘর এবং খুকুমনি হোম ডেলিভারির মতো আইকনিক শো তৈরি করেছে।

মাধবীলতা 22 আগস্ট থেকে প্রতি সোম-রবি রাত 8:30 টায় সম্প্রচারিত হবে শুধুমাত্র স্টার জলসা এসডি এবং স্টার জলসা এইচডি-তে।

চমৎকার রিভিউয়ের মধ্যে অনুরাগ কাশ্যপের ‘দো-বারা’ এখন কলকাতায় পৌঁছেছে তার তারকাদের নিয়ে

NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 19, 2022, খবর News Hungama

কলকাতা, 18ই আগস্ট, 2022: বিদেশ মন্ত্রকের (এমইএ) অধীনে বিদেশে ভারতীয় মিশন ‘পিঙ্ক’ এবং ‘বদলা’-এর পরে একটি রোমাঞ্চকর চলচ্চিত্র নিখুঁত সংমিশ্রণ তাপসী পান্নুর সাথে আসতে চলেছে। অনুরাগ কাশ্যপ দ্বারা পরিচালিত ‘দোবারা’, চলচ্চিত্র আশাবাদী যথাযথ পরিদর্শনের।

এর চমৎকার ট্রেলার এবং গানের মাধ্যমে জনসাধারণের মন আপ্লুত করার পরে, অনুরাগ কাশ্যপের ‘দো-বারা’ মুক্তির অনেক আগে থেকেই ক্রমাগত সারা দেশে তার আকর্ষণ ছড়িয়ে দিচ্ছে। মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্যান্টাসিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মতো বেশ কিছু মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যাল-এ ছবিটি তার চিহ্ন তৈরি করার পর, নির্মাতারা মুম্বাই, চেন্নাই এবং দিল্লি সহ একাধিক শহরে তাদের দর্শকদের কাছে ছবিটি উপস্থাপন করেছেন। এখন ‘দো-বারা’ কলকাতায় পৌঁছেছে যেখানে খ্যাতিনামা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন।

যদিও অনুরাগ কাশ্যপের আসন্ন রহস্য নাটক ‘দো-বারা’ শহরের আলোচনার বিষয় হয়ে উঠেছে, এটি ক্রমাগত প্রতি প্রান্তে করছে গুঞ্জন তৈরি। ভারতের প্রখ্যাত সাংবাদিক শোমা চৌধুরী দিল্লিতে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করার পরে ছবিটি জনসাধারণের কাছ থেকে প্রচুর প্রশংসা সংগ্রহ করেছিল, দলটি কলকাতায় পৌঁছেছিল যেখানে আধুনিক বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি চলচ্চিত্রটির একটি বিশেষ স্ক্রিনিং আয়োজন করেছিলেন। তিনি তার ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকেও স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন।

তদুপরি, তাপসী পান্নু, পাভেল গুলাটি এবং একতা কাপুর কলকাতার মিডিয়ার সাথে যোগাযোগ করেছেন। যখন তারা ছবিটি সম্পর্কে তাদের মতামত নিয়ে কথা বলছিলেন, তখন তাপসীকে ব্যক্ত করে নিতে দেখা গেছে যে তিনি কীভাবে এই বিষয়টিতে এসেছেন, এবং অন্যদিকে, পাভেল যখন এই ছবিটি দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন, তখন তিনি বলেছিলেন যে কীভাবে এই ছবিটি ‘থাপ্পাড’ চিহ্নিত করার পরে এসেছে তাপসীর সাথে দ্বিতীয় প্রজেক্ট। তদুপরি, প্রযোজক একতা কাপুর তিনি এই বিষয়টি বেছে নিয়েছেন এবং কীভাবে তিনি এই প্রকল্পে এসেছেন সে সম্পর্কেও কথা বলেছেন।

পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত, ছবিটি প্রশংসিত পরিচালক অনুরাগ কাশ্যপ দ্বারা পরিচালিত এবং শোভা কাপুর এবং একতা আর কাপুরের কাল্ট মুভিজ দ্বারা প্রযোজনা করা হয়েছে, বালাজি টেলিফিল্মস এবং সুনির ক্ষেত্রপাল এবং গৌরব বোস (এথেনা) এর অধীনে একটি নতুন শাখা।

দর্শকদের কাছে ‘দো-বারা’ দল আশা রাখছে কাছাকাছি সিনেমা হলে গিয়ে 19ই আগস্ট 2022-এ চলচ্চিত্রটি দেখার।

‘নতুন নায়ক’কে মালা পরাতে ‘বিলকিস ধর্ষক অভিনন্দন স্কোয়াড পাঠান’: মহুয়া মৈত্র রাজস্থান বিজেপি নেতার 5 ‘হমনে মারে’ ভিডিওতে বিজেপিকে আক্রমণ করেছেন

0

NEWS HUNGAMA

লকাতা, আগস্ট 21, 2022, খবর News Hungama

রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক গরু চোরাচালানের জন্য পাঁচজনকে হত্যা করার কথা বলার পর ক্যামেরায় ধরা পড়ার পরে, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র রবিবার (21 আগস্ট, 2022) বলেছিলেন যে দলটি অবশ্যই স্কোয়াড পাঠাচ্ছে যে বিলকিস বানো ধর্ষণ মামলার 11 দোষীকে ‘সম্মানিত’ করেছে গুজরাট থেকে রাজস্থানে — বিজেপি নেতাকে মালা পরানোর জন্য।

একটি টুইট বার্তায় মহুয়া বলেছেন, “এই নতুন নায়ককে মালা দিতে গুজরাট থেকে রাজস্থানে বিলকিস ধর্ষক সংবর্ধনা স্কোয়াড পাঠান।”

প্রাক্তন বিজেপি বিধায়কের কথিত ভিডিও ভাইরাল হয়েছিল কারণ তিনি তার অবস্থান রক্ষা করেছিলেন যে গরু চোরাচালান এবং জবাইয়ের সাথে জড়িত যে কেউ রেহাই পাবে না। “আমরা এখন পর্যন্ত পাঁচ জনকে পিটিয়েছি, সেটা লাওয়ান্দি বা বেহরোরেই হোক। এই এলাকায় এই প্রথম ঘটল যে তারা কাউকে পিটিয়েছে,” তিনি বলেছিলেন।

ভিডিওতে, যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আহুজাকে বলতে দেখা যায় যে তিনি গোহত্যার পিছনে যারা রয়েছে তাদের হত্যা করার জন্য তিনি কর্মীদের মুক্ত হাত দিয়েছেন।  ভিডিওতে তিনি বলেছেন, “আমরা আপনাকে খালাস দেব, আপনাকেও জামিনে মুক্ত করব”।

ক্লিপটি শেয়ার করার সময়, মহুয়া বলেছেন, “এই গোঁফওয়ালা বিজেপি দানব 5 জনকে পিটিয়ে মেরে ফেলার গর্ব করছে। যদি খাঁটি মন্দের মুখ থাকত তাহলে এটাই।”

মহুয়া মৈত্র এই ঘটনাটিকে বিলকিস বানো ধর্ষণ মামলার 11 জন দোষীর সাম্প্রতিক ‘অভিনন্দন’-এর সাথে আরও যুক্ত করেছেন যাদের গুজরাট সরকার তার ক্ষমা নীতি অনুসারে মুক্ত হতে দিয়েছে। স্থানীয় ভিএইচপি অফিস থেকে 11 জন পুরুষকে সংবর্ধিত করা হয়েছে বলে জানা গেছে।