Wednesday, May 6, 2026
Homeবিনোদন"আমি যে তোমার" গানের লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় কার্তিক আরিয়ান

“আমি যে তোমার” গানের লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় কার্তিক আরিয়ান

News Hungama

কলকাতা, মে 29, 2022, News Hungama

‘ভুল ভুলাইয়া 2’-এর সাফল্যের এক সপ্তাহ পর, কার্তিক আরিয়ান ‘আমিজে তোমার’ গানটি লঞ্চ করতে গতকাল কলকাতায় উড়ে এসেছিলেন। এদিন কলকাতার হাওড়া ব্রিজ থেকে হলুদ টাক্সির মাথায় চড়ে বলেন “ওহ কলকাতা আমি যে তোমার।” এদিন হাওড়া ব্রিজ থেকে সরাসরি পার্কস্ট্রীট এড়িয়া পরিদর্শন করেন। এরপর নিউটাউন এর নভোটেল হোটেলে যান।

গত ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনীস বাজমী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ভুল ভুলাইয়া ২’। কমেডি- হররধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাবু, রাজপাল যাদব, অভিনয় রাজ সিং, অমর উপাধ্যায়ের মতো শিল্পীরা। মুক্তির পর প্রথম সাত দিনেই প্রায় ৯০ কোটির ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’। ১০০ কোটির গণ্ডি প্রায় ছুঁইছুঁই। শনিবার ছবির প্রোমোশনে কলকাতা হাজির হয়েছিলেন ‘রুহ বাবা’ ওরফে কার্তিক আরিয়ান।

ছবিকে সুপার-ডুপার হিট বানানোর জন্য ফ্যানেদের কৃতজ্ঞতা জানালেন কার্তিক। তিলোত্তমাতে কার্তিক কে দেখে ভক্তদের বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভক্তদের উচ্ছাস দেখে কার্তিক ভক্তদের প্রশ্ন করেন, “আমি কি রসগোল্লা?”

ছবির জনপ্রিয় ‘আমি যে তোমার’ গানটিও তিলোত্তমাতে এসেই লঞ্চ করলেন অভিনেতা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং সঙ্গীত পরিচালনা প্রীতম চক্রবর্তীর। এদিন অভিনেতা জানালেন, “এই গানটি আজ অবধি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি। আমরা এটির অফিসিয়াল লঞ্চ করার জন্য প্রচুর অনুরোধ পেয়েছি। এরপর, শুধুমাত্র অনুরাগীদের অনুরোধের ভিত্তিতে আমরা ‘অমি যে তোমার’ গানটা লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি কলকাতায়। কারণ আমি বিশ্বাস করি, এই গানটির সঙ্গে এই শহরের একটি বিশেষ সংযোগ রয়েছে!

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments